মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বাড়ি নির্মাণে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালামের বাড়ি নির্মাণ কাজ চলাকালে বিআরডিবি চেয়ারম্যান আক্তার হোসেন এক কোটি টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকি সহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনও করা হয়েছিল।

এই ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেপ্তার করে।

অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং ওসি (তদন্ত) টমাস বড়ুয়া। এ বিষয়ে ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালামের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযান চালিয়ে আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করছি। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

বাড়ি নির্মাণে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬