মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

চাঁদাবাজির জেরে যুবদল কার্যালয়ে হামলা, সহ-সভাপতিকে মারধর

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা যুবদলের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ে আফসার নামে এক যুবদল নেতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে দক্ষিণ আইচা বাজারের চৌধুরী মার্কেট ভবনের নিচতলায় অবস্থিত থানা যুবদলের অফিসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আহত আফসার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং ওই ওয়ার্ডের বাসিন্দা মফিজ মুন্সির ছেলে। তিনি পেশায় একজন তরমুজ চাষি। অভিযুক্তরা হলেন একই ওয়ার্ডের তোফাজ্জল মাতব্বরের ছেলে নূর নবী, ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহাজল সিকদারের ছেলে আবদুস শহিদ ভুট্ট ও সাইদের ছেলে রবিউলসহ আরো ২০-৩০ জন।

থানার এজাহার সূত্র মতে, আফসার ও তার কয়েকজন সহকর্মী চর আইচা মৌজার ৮ নম্বর ওয়ার্ডে তরমুজ চাষ করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তারা যুবদল অফিসে ঢুকে চাঁদা দাবি করেন। তবে আফসার ও অন্য চাষিরা তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় যুবদল অফিসের প্রায় ২০ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলায় আহত আফসারকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার জানান, অফিসে বসে থাকা অবস্থায় থানা যুবলীগের সদস্য নুরনবী মাতব্বরের নেতৃত্বে হঠাৎ ২০-৩০ জন প্রবেশ করে ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আফসারের ওপর হামলা চালায়। এ সময় তারা অফিসের মালামাল ভাঙচুর করে। তবে অভিযুক্ত নূর নবী মাতব্বর দাবি করেছেন, চাষি আফসার তাদের গালিগালাজ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা করেছেন। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, এ ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে এবং তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

চাঁদাবাজির জেরে যুবদল কার্যালয়ে হামলা, সহ-সভাপতিকে মারধর

আপডেট সময় : ১১:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬