মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সিলেটে সাঁড়াশি অভিযানে ১৪০ জন গ্রেপ্তার: ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধী আটক, মন্ত্রীদের নির্দেশ

সিলেট মহানগরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে বাজার ও জনসমাগম বাড়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দুই মন্ত্রীর নির্দেশে পুলিশ সক্রিয় হয়েছে এবং অপরাধ দমনে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

রবিবার দুপুর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি এবং চোরাচালানকারীসহ মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসএমপি সূত্র এই তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মহানগরের আওতাধীন ছয়টি থানায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, বিভিন্ন এলাকা থেকে শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গত ৩২ ঘণ্টায় এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ৮ জন ছিনতাইকারী, ১০ জন মাদককারবারি, ৫ জন মাদকসেবী, ২৬ জন চোরাচালানকারী ও ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, শাহপরাণ (রহ.) থানা ও ডিবি পুলিশের অভিযানে প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, সিলেটে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

সিলেটে সাঁড়াশি অভিযানে ১৪০ জন গ্রেপ্তার: ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধী আটক, মন্ত্রীদের নির্দেশ

আপডেট সময় : ১০:০০:০২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬