জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা প্রকৌশল বিদ্যা ব্যবহার করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় এসেছেন, তারা জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণ আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও তারা তাদের জবাব দেবে।
রবিবার বরিশাল মহানগরের আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এ কথা বলেন। তিনি বলেন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যা শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং বিশ্ব মানবতার জীবন বিধান। এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার কিতাব। এই বিধান ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। তাই কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান বিশ্বাস করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তাকওয়াবান মানুষদের দায়িত্ব দিলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি-মন্ত্রী সকলেই যদি তাকওয়াবান হন, তবে সমাজে কোনো অনিয়ম, শোষণ বা জুলুম থাকবে না। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, এবার সারা দেশে ইসলামের পক্ষে জাগরণ উঠেছিল এবং মানুষ ভোটও দিয়েছিল, কিন্তু সেই ভোট কেড়ে নেওয়া হয়েছে, যা সাবেক উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট।
রিপোর্টারের নাম 

























