মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বরিশালের উজিরপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল, শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় উপজেলার উজিরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়, যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে মুখরিত ছিল।

উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল খালেক মাস্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সাইয়েদ আহমেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খোকন সরদার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজম খান এবং জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে পৌর জামায়াতের আমির মো. আল আমিন সরদারসহ পৌরসভা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে ইসলামী তাকওয়া ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করার উপর জোর দেন। তারা পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষা করে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সুন্দর রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

বরিশালের উজিরপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল, শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

আপডেট সময় : ০৯:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬