বিশিষ্ট সম্পাদক মাহমুদুর রহমানের নতুন বই ‘আত্মপরিচয়ের বর্মে হেজেমনি মোকাবেলা’ চলতি বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বইয়ের ভূমিকায় লেখক আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরেছেন, যেখানে ইসলামের ভূমিকা অপরিহার্য। তিনি মনে করেন, ভাষা এবং নৃতাত্ত্বিকভাবে বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু এক হলেও, ধর্ম ও খাদ্যাভ্যাসের পার্থক্যের কারণে সাংস্কৃতিকভাবে তারা স্বতন্ত্র। বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের পৃথক আত্মপরিচয়ের বিষয়টি উপলব্ধি করতে পারলে কোনোভাবেই একটি প্রতিবেশী দেশের প্রভাব বিস্তারের চেষ্টাকে সফল হতে দেওয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন।
বইটির প্রকাশক জানান, ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের ওপর তার অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। তাদের আচরণ কখনোই সৎ প্রতিবেশীসুলভ ছিল না, বরং তারা সবসময় বাংলাদেশের ওপর নিজেদের আধিপত্য খাটানোর চেষ্টা চালিয়েছে। এই প্রেক্ষাপটে মাহমুদুর রহমানের এই বইটি অত্যন্ত জরুরি এবং এটি দেশের জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি-সচেতন পাঠকসমাজের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে লেখকের ব্যাপক আলোচিত ‘হাসিনার ফ্যাসিবাদ: নির্বাসন থেকে দেখা’ শীর্ষক বইটি প্রকাশিত হয়েছিল।
রিপোর্টারের নাম 
























