ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্ব অপরিসীম: মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আশা প্রকাশ করেছেন যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রোববার পাবনা জেলার রূপপুরে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদও মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মন্ত্রী ও উপদেষ্টাকে প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেখান এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য অবগত করেন। মন্ত্রী বলেন, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নিরলসভাবে কাজ করছে। তিনি নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বড় প্রকৌশল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকাটা স্বাভাবিক। এসব চ্যালেঞ্জকে দক্ষতার সাথে মোকাবিলা করে ঝুঁকি কমিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবায় বিনিয়োগে লাখো প্রাণরক্ষা ও বিপুল অর্থনৈতিক সুফল: গবেষণায় প্রকাশ

দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্ব অপরিসীম: মন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬