বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনে গণভোট অপরিহার্য। গণভোটের মাধ্যমেই এ সরকার আইনি ভিত্তি পেতে পারে। তিনি অভিযোগ করেন, গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে এবং হাইকোর্টে রিটও হয়েছে। জাতি এখন বুঝতে পারছে কেন তারা (জামায়াত) আগে গণভোটের দাবি জানিয়েছিল।
রোববার সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি দল দুটি শপথ নেননি, অথচ জামায়াত দুটি শপথ নিয়েছে। গণভোট না মানা মানে জাতির সঙ্গে তামাশা করা। জাতি ফ্যাসিবাদ চায় না।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে দলীয়করণ শুরু হয়েছে। তারা ইনসাফ চান এবং কোনো অন্যায় মেনে নেবেন না। প্রয়োজনে আরও একটি জুলাই সংঘটিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ, জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান গণিউল সালাদীন এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।
রিপোর্টারের নাম 

























