ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতন বকেয়া: কবে মিলবে অর্থ?

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী এখনো ফেব্রুয়ারি মাসের বেতন হাতে পাননি। গত মঙ্গলবার তাদের বেতনের অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত অর্থ ছাড় হয়নি। ফলে শিক্ষক ও কর্মচারীরা তাদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুল-কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এ সংক্রান্ত তথ্য আইবাস সিস্টেমে পাঠানো হয়। তবে রোববার বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত আইবাস থেকে বেতন ছাড়ের কোনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে অর্থ না পৌঁছানোর কারণেই মূলত শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাচ্ছেন না।

এ বিষয়ে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আইবাস থেকে বেতনের তথ্য ছাড় হয়নি। শিক্ষকদের বিষয়টি আমাদের নজরে আছে। তবে টেকনিক্যাল সমস্যার কারণে বেতন ছাড় হতে বিলম্ব হচ্ছে।’ তিনি আশা প্রকাশ করেছেন যে, আজকেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতন বকেয়া: কবে মিলবে অর্থ?

আপডেট সময় : ০৫:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬