পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুল আগামী ৯ মার্চ, সোমবার থেকে সরকার ঘোষিত ঈদের ছুটি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। রমজান মাসে ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে জনভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে, শিক্ষার্থীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। প্রথমত, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর আবশ্যিক পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, বাংলা ও ইংলিশ মিডিয়াম সহ সকল প্রকার কোচিং সেন্টারের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























