ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ভারতের চোরাই অস্ত্র পাচারে নতুন কৌশল: নারী ব্যবহার, খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ

সীমান্ত পেরিয়ে ভারত থেকে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র পাচারে নতুন কৌশল নিয়েছে চোরাকারবারিরা। এতদিন মাদক বহনে নারীদের ব্যবহার করা হলেও, এখন অস্ত্র পরিবহনেও তাদের কাজে লাগানো হচ্ছে। শনিবার খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে এক নারী অস্ত্র ও গুলির একটি বড় চালানসহ আটক হওয়ার পর এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, চোরাই পথে আসা এসব অস্ত্র দেশের বিভিন্ন স্থানে নাশকতার কাজে ব্যবহার করা হতো।

শনিবার সকালে মহানগরীর লবণচরা থানার খুলনা-সাতক্ষীরা সড়কের নিজ খামার এলাকায় অভিযান চালিয়ে সুরাইয়া পারভীন সুমি (২৪) নামের এক নারীকে আটক করা হয়। সুরাইয়া সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা মো. আশরাফ উদ্দিনের মেয়ে। তার কাছ থেকে তিনটি পিস্তল, দুটি রিভলভার, চারটি ম্যাগজিন এবং ৯৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় মাদকের একটি চালান যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে নিজ খামার এলাকায় তল্লাশি অভিযান চালান। প্রথমে দুজন নারীর কাছ থেকে ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। পরে একটি ইমাদ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমির কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকাগামী ওই বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো ভারত থেকে চোরাই পথে এসেছে। এর আগেও বহুবার এভাবে অস্ত্রের চালান দেশে প্রবেশ করেছে। এই অস্ত্রগুলো সাতক্ষীরা থেকে খুলনা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তো এবং নাশকতার কাজে ব্যবহার করা হতো। তিনি আরও জানান, আটককৃত নারীকে কে এই অস্ত্র সরবরাহ করেছে এবং কোথায় এগুলো যাচ্ছিল, সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ পেয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ শুরু করেছে এবং এর সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: পাম্পগুলোতে পেট্রোলের দেখা নেই, গ্রাহকদের ভোগান্তি

ভারতের চোরাই অস্ত্র পাচারে নতুন কৌশল: নারী ব্যবহার, খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ

আপডেট সময় : ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬