ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রেজওয়ানা ও খলিলুরের গ্রেফতার চায় জামায়াত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে এ দাবি জানিয়েছে তারা। এ ঘটনায় আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বিক্ষোভ করবে দলটি।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার থাকবেন বলে ওই পোস্টে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভুল মানচিত্রের ওপর প্রতিরক্ষা উপদেষ্টার জোর

রেজওয়ানা ও খলিলুরের গ্রেফতার চায় জামায়াত

আপডেট সময় : ০৬:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬