বাংলাদেশের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় মুখ পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার নতুন এক রেকর্ড গড়েছেন। দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় তিনি এখন সবার শীর্ষে। দীর্ঘদিন এই তালিকার শীর্ষস্থান দখল করে রাখা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এই নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বর্তমানে ফেসবুকে পরীমণির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে সাকিবকে ছাড়িয়ে এখন দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এই চিত্রনায়িকা।
গত এক বছরে এই দুই তারকার অনুসারী সংখ্যায় হাড্ডাহাড্ডি লড়াই চললেও সাম্প্রতিক পরিসংখ্যানে পরীমণি বড় ব্যবধানে এগিয়ে গেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার সাফল্যের চেয়েও ব্যক্তিজীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি তাকে প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রে রেখেছে।
রিপোর্টারের নাম 

























