ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যশোরে সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলা, জামায়াতের তীব্র নিন্দা

যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একদল সন্ত্রাসী এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সংসদ সদস্যের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তার একটি আচরণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিকে পুঁজি করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। জামায়াত নেতার মতে, বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হওয়ার পরও একটি বিশেষ মহল ‘মব’ উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও জানানো হয় যে, তারা দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো ধরনের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

যশোরে সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলা, জামায়াতের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬