জনগণের অধিকার আদায় এবং তাদের মৌলিক সমস্যা সমাধানে রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এনসিপির নেতাকর্মীরা প্রতিটি ঘরে এবং ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনবেন এবং তা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবেন।
মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল পদযাত্রা ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রতি আরও দায়বদ্ধ হওয়া।
সমাবেশে স্থানীয় স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা ও দুর্নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, আজমিরীগঞ্জ এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে অবহেলিত এই জনপদের প্রতিটি সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। অনুষ্ঠানে দলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 























