ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মাগুরায় আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর ভাঙচুর-আগুন, আটক ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে শহরের জামরুলতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের এক সহসভাপতিসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বিকাল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরকের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী কার্যালয়র সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। আটকরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা (৪০) ও আওয়ামী লীগের কর্মী উসমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে এনামুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মী জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কের পাশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তারা সেখানে মোনাজাত করে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বলছেন, ‘৫ আগস্টের পর দীর্ঘ ১৮ মাস দলীয় কার্যালয় বন্ধ ছিল। এখন যেভাবেই হোক একটি নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসেছে। একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি শুরু হোক। আমরা একসঙ্গে মিলে বাংলাদেশকে আবার নতুন করে গড়তে চাই।’

এ খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা এসে পতাকা স্ট্যান্ড ভাঙচুর করেন। পরে তারা ওই ভবনের তৃতীয় তলায় আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙা আসবাবে আগুন ধরিয়ে দেন।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুর রহিম বলেন, ‘ঘটনা জানার পর সেখানে গিয়ে দেখি উৎসুক সাধারণ জনতা গণহত্যাকারী দল হিসেবে তাদের প্রতিহত করেছে। তবে তাদের দলীয় কার্যালয়ে কারা আগুন দিয়েছে জানি না।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ‌‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যালয় খোলা ও প্রচারণা চালানোর অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই ইস্যুতে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

মাগুরায় আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর ভাঙচুর-আগুন, আটক ৩

আপডেট সময় : ১১:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬