ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

হোটেল কক্ষের দরজা ভেঙে ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত হারুন অর রশিদ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে। তিনি প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসা করতেন।

হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত মঙ্গলবার হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। বুধবার সন্ধ্যায়ও তাকে কক্ষে দেখা যায়। বৃহস্পতিবার নির্ধারিত সময় পার হয়ে গেলেও চেকআউট না করায় দরজায় ধাক্কা দেওয়া হয়। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে বিষয়টি পাশের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দরজা খোলার চেষ্টা করা হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় ওপর হারুন অর রশিদকে পড়ে থাকতে দেখা যায়। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পাওয়ায় মৃত বলে নিশ্চিত হওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘এ সময় তার পাশে থাকা মোবাইল ফোনটি ফ্লাইট মোডে ছিল। ফলে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। মোবাইলের ফ্লাইট মোড খোলার পরপরই একটি কল আসে। কলটি রিসিভ করলে কলারের নাম আসাদুজ্জামান দেখা যায়। তিনি নিজেকে নিহতের জামাতা পরিচয় দেন। তাকে মৃত্যুর খবর জানানো হলে তারা মুন্সীগঞ্জ থেকে যশোরের উদ্দেশে রওনা দেন। জামাতার দেওয়া তথ্য অনুযায়ী হারুন অর রশিদের ঢাকার মিটফোর্ড এলাকায় শামীম প্লাস্টিক হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহে প্রাথমিকভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই ইস্যুতে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

হোটেল কক্ষের দরজা ভেঙে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬