ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বিনা ভোটে বিএনপির পুরো প্যানেল বিজয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কোনও প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য প্যানেল’। এতে সভাপতি হলেন অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বিজয়ী প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। এ সময় রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।

বিএনপি সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের’ বিজয়ীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল, সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শেখ, শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ফয়সালসহ পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র জমা দেন। ৫ মার্চ ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। 

কিন্তু ‌‘মবের শিকার’ হওয়ার অভিযোগে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’ প্যানেল। ১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একইসঙ্গে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা ভোটে বিএনপির পুরো প্যানেল বিজয়ী

আপডেট সময় : ০৭:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬