ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

৯টায়ও তালা: ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে সিদ্ধিরগঞ্জের ৩ কর্মকর্তা বদলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ কার্যালয় ও কর্মকর্তাদের অনুপস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এই ঘটনার একদিন পর, ওই ভূমি অফিসের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। বদলি হওয়া কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

জেলা প্রশাসক রায়হান কবির সাংবাদিকদের জানান, “সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে গতকাল রাতেই বদলি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে আড়াইহাজারে এবং একজনকে বন্দরে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বদলির কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী বুধবার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে পরিদর্শনে গেলে দেরিতে অফিস খোলাসহ কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি দেখতে পান। এ সময় তিনি আশপাশের লোকজন ও বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অনিয়ম, দুর্নীতি ও সার্বিক বিশৃঙ্খলার অভিযোগ পান। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের বদলি ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে আসেন। ওই সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত ছিলেন না। সরকারি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অফিস বন্ধ দেখে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫ মিনিটে প্রতিমন্ত্রী ভূমি কার্যালয়ে পৌঁছান। তখনও অফিসের মূল ফটকে তালা ঝুলছিল। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন ব্যক্তি এসে তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। কিন্তু তখনও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি একজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলেন এবং অফিস দেরিতে খোলা ও কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, “অফিস টাইম সকাল ৯টায়, কিন্তু ৯টা ২০ মিনিট পার হলেও কেউ অফিসে আসেনি। ৯টার পরে কেন অফিস খোলা হবে? এটা কোনোভাবেই কাম্য নয়। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

৯টায়ও তালা: ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে সিদ্ধিরগঞ্জের ৩ কর্মকর্তা বদলি

আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬