ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু হত্যা: আরও ২ গ্রেপ্তার, মোট ২৫ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে ভালুকা থেকে সিয়াম ও আবদুল্লাহ নামের দুজনকে আটক করা হয়। এ নিয়ে এই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে দিপুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানার গেটের সামনে মারধর করে হত্যা করা হয়। এরপর তার লাশ স্কয়ার মাস্টারবাড়ি মেইনরোডে নিয়ে যাওয়া হয়। সেখানে জনতাকে উসকে দিয়ে দিপুর দেহ গাছে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এই বর্বর হত্যাকাণ্ডে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল গ্রেপ্তারকৃত সিয়াম ও আবদুল্লাহ।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত ২৫ জনের মধ্যে ১২ জনই আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দিপুকে গণপিটুনি দেয়। পরে তার লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে অগ্নিদগ্ধ ও অর্ধপোড়া লাশ উদ্ধার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু হত্যা: আরও ২ গ্রেপ্তার, মোট ২৫ জন

আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬