ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

‘এটি সম্পূর্ণ আজেবাজে কথা’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শক্তিশালী চীনের কাছে দুই গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স সবার প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ৯ বারের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে যেভাবে খেলতে ঋতুপর্ণা- আফঈদারা তা ছিল দেখার মতো। কিন্তু বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ম্যাচের পর মিডিয়াতে প্রতিপক্ষ চীন সম্পর্কে কিছুটা নেতিবাচক কথা বলেছেন। বিশেষ করে চীনের খেলোয়াড়েরা বয়স্ক ও অফ ফর্মে ছিল! আজ বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার তার এসব কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও উত্তর কোরিয়া ম্যাচের আগে এসব নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ কোচকে।

জবাবে বাটলার উত্তর দিয়েছেন এভাবে, ‘এটি সম্পূর্ণ আজেবাজে কথা। এটি আমার কাছে পাঠানো হয়েছিল এবং আমি মনে করি বাফুফের  একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও।’

এরপরই ইংলিশ কোচ যোগ করেন, ‘ওরা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল, তবে আমি এটিই প্রত্যাশা করি। আমি সত্যিই এটিই প্রত্যাশা করি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এটি সম্পূর্ণ আজেবাজে কথা’

আপডেট সময় : ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬