ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইফতার আয়োজন: বিশৃঙ্খলা ও খাবার সংকটে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবির আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে চরম অব্যবস্থাপনা ও খাবার সংকটের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই মাহফিলে উপস্থিত শত শত শিক্ষার্থী ইফতার সামগ্রী না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

মাঠে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, ইফতার বিতরণে ছিল চরম বিশৃঙ্খলা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ইফতার পাননি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সারি থেকে অধিকাংশকেই ইফতার না পেয়েই ফিরে যেতে হয়েছে, যা তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

এছাড়াও, আয়োজনে বহিরাগতদের উল্লেখযোগ্য উপস্থিতি এবং কিছু ব্যক্তির একাধিকবার খাবার গ্রহণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী তাহেদুর সাদিক তৌহিদ বলেন, “আমার পাশে থাকা এক শিক্ষার্থী একাধিকবার খাবার নিয়েছেন। এভাবে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি নেওয়ায় সংকট আরও বেড়েছে।”

এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম জানান, “গত বছর আমরা প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছিলাম। এবার সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থীর উপস্থিতি হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

তবে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন বড় আয়োজনে আরও পর্যাপ্ত প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনসেবা স্থবির বরিশালে: নির্বাচিত প্রতিনিধি শূন্যতায় চরম দুর্ভোগে নগরবাসী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইফতার আয়োজন: বিশৃঙ্খলা ও খাবার সংকটে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬