ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাও ‘হত্যার টার্গেট’: ইসরায়েলের বিস্ফোরক হুমকি

ইসরায়েল ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে ‘হত্যার টার্গেট’ করার সরাসরি হুমকি দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার এক বিস্ফোরক মন্তব্যে এই হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক এক বার্তায় কাৎজ বলেন, ইসরায়েলকে ধ্বংস, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বকে হুমকি এবং ইরানি জনগণকে দমনের যে নীলনকশা ‘সন্ত্রাসী শাসকগোষ্ঠী’ ইরান চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখতে তারা যাকে পরবর্তী নেতা হিসেবে মনোনীত করবে, তিনিই ইসরায়েলের ‘হত্যার লক্ষ্য’ হবেন।

গত শনিবার ইসরায়েলের এক হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। খামেনির মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস সংশ্লিষ্ট একটি ভবনেও মঙ্গলবার হামলা চালিয়েছিল ইসরায়েল। এই পরিষদই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধি, হজ ব্যবস্থাপনা সহজ করার উদ্যোগ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাও ‘হত্যার টার্গেট’: ইসরায়েলের বিস্ফোরক হুমকি

আপডেট সময় : ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬