ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পরিসংখ্যানের নিরিখে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ টেস্ট: নতুন রেকর্ড

ত্রিনিদাদে অনুষ্ঠিত টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হেরেছে পাকিস্তান। এই রোমাঞ্চকর ম্যাচের সঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান ও রেকর্ড।

চতুর্থ ইনিংসে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে হেরেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের চতুর্থ ইনিংসে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন রান তাড়া করে হারের ঘটনা। এর চেয়ে কম রান তাড়া করে তারা হেরেছিল ২০১৭ সালে ব্রিজটাউনে, ১৮৮ রানে।

চতুর্থ ইনিংসে মাত্র ১২০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে এটি তাদের পঞ্চম সর্বনিম্ন দলীয় স্কোর।

২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিদেশের মাটিতে শেষ টেস্ট জিতেছিল পাকিস্তান। এরপর প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা আট টেস্টে হারল তারা, যা তাদের ক্রিকেট ইতিহাসে ঘরের বাইরে টানা হারের দীর্ঘতম ধারা।

ওয়েস্ট ইন্ডিজ পেসার জেডেন সিলস ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন। এটি ২০১৮ সালে কিংস্টনে বাংলাদেশের বিপক্ষে জেসন হোল্ডারের পর দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে কোনো ক্যারিবীয় পেসারের প্রথম পাঁচ উইকেট।

ক্যারিবীয়দের খেলা সর্বশেষ ১১ টেস্টের মধ্যে এটি তাদের মাত্র দ্বিতীয় জয়। আগের জয়টি এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এ সময়ে তারা সাত টেস্টে হেরেছে এবং দুটি ম্যাচ ড্র করেছে।

ক্যারিবীয় অঞ্চলের ইতিহাসে এই প্রথম কোনো টেস্টের ৪০ উইকেটের সবকটি নিলেন পেসাররা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও এটি মাত্র ষষ্ঠ ঘটনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

পরিসংখ্যানের নিরিখে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ টেস্ট: নতুন রেকর্ড

আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬