ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির জনগণকে ‘শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনার মুখে তিনি এই বার্তা দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এবং তাদের সামনে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে, যেন আমরা কোনো অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত না করি।’
তিনি তার সরকারের প্রতিও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে বলেন, ‘একইভাবে, আমরাও আমাদের দেশের নাগরিকদের ওপর কোনো ধরনের অবিচার বা নিপীড়ন করতে পারি না।’
ইরানি প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, বিশ্বজুড়ে ইরানের এই অবস্থান প্রমাণ করে তারা সংগ্রাম ও প্রতিরোধের এক ‘অনন্য দৃষ্টান্ত’ স্থাপন করতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 

























