ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

গাজায় ইসরায়েলি আগ্রাসন: ২০২৩ সালের পর ৬০ হাজারেরও বেশি শিশু এতিম, ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা অথবা মাকে হারিয়ে এতিম হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই হৃদয়বিদারক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গাজায় মোট ৬০,৭৩৭ জন শিশু তাদের মা-বাবার অন্তত একজনকে হারিয়েছে। এর মধ্যে ৫২,০৯৫ জন তাদের বাবাকে, ৫,৯২৯ জন তাদের মাকে এবং ২,৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়ে সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ ও হামলায় অন্তত ২,২৭৬টি পরিবার, যাদের মোট সদস্য সংখ্যা ৮,৮৫৮ জন, সম্পূর্ণরূপে নিহত হওয়ায় সিভিল রেজিস্ট্রি থেকে তাদের পুরো বংশের অস্তিত্ব মুছে গেছে। এই পরিসংখ্যান গাজার মানবিক বিপর্যয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাত ও হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে একটি ‘যুদ্ধবিরতি’ সমঝোতা হলেও ইসরায়েলি বাহিনীর হামলা থেমে থাকেনি। চুক্তি স্বাক্ষরের পর থেকেও ধারাবাহিক হামলায় গাজায় আরও ১,১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

গাজায় ইসরায়েলি আগ্রাসন: ২০২৩ সালের পর ৬০ হাজারেরও বেশি শিশু এতিম, ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৯:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬