ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টিটিসিতে ৯৯ ভাষা প্রশিক্ষক নিয়োগ, আবেদন ১৮ মার্চের মধ্যে

সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৯৯ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। জাপানিজ, কোরিয়ান, আরবি, জার্মান, ইটালিয়ান ও ইংরেজি—এই ছয় ভাষায় দক্ষ প্রার্থীরা এই প্যানেলভুক্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ মার্চের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।

মোট ৯৯টি পদের মধ্যে জাপানিজ ভাষার জন্য ৫০ জন, ইংরেজি ভাষার জন্য ২০ জন, আরবি ও ইটালিয়ান ভাষার জন্য ৮ জন করে, জার্মান ভাষার জন্য ৭ জন এবং কোরিয়ান ভাষার জন্য ৬ জন প্রশিক্ষক নিয়োগ করা হবে।

প্রশিক্ষক পদের জন্য জাপানিজ, কোরিয়ান, জার্মান ও ইটালিয়ান ভাষার ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাসসহ সংশ্লিষ্ট ভাষার নির্দিষ্ট লেভেল উত্তীর্ণ হতে হবে। যেমন: জাপানিজ ভাষার জন্য JLPT N3 এবং কোরিয়ান ভাষার জন্য TOPIK Level-3। অন্যদিকে, ইংরেজি ও আরবি ভাষার প্রশিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। সংশ্লিষ্ট দেশে অবস্থানকারী বা এই ধরনের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্ত প্রশিক্ষকেরা প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা সম্মানী পাবেন। তবে একজন প্রশিক্ষক দিনে সর্বোচ্চ ৪ ঘণ্টার সম্মানী প্রাপ্য হবেন।

আগ্রহী প্রার্থীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত অনুলিপিসহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো: মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২, কাকরাইল, ঢাকা।

লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। জাপানিজ ভাষা ব্যতীত অন্য সব ভাষার পরীক্ষা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। জাপানিজ ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল। উভয় পরীক্ষাই ঢাকার মিরপুরের ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’ (DTTTI) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

টিটিসিতে ৯৯ ভাষা প্রশিক্ষক নিয়োগ, আবেদন ১৮ মার্চের মধ্যে

আপডেট সময় : ০৩:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬