ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিসিবি পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের মদ মামলার রায় ৯ মার্চ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে বিদেশি মদ অবৈধভাবে নিজ হেফাজতে রাখার অভিযোগের মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ মার্চ ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করবেন।

মঙ্গলবার (৩ মার্চ) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমীর আদালত এই তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, এদিন মামলার দুজন সাক্ষী তাদের জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হওয়ায় আদালত যুক্তিতর্ক উপস্থাপন এবং রায় ঘোষণার জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেন।

সাক্ষ্য দেওয়া দুই সাক্ষী হলেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন এবং পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে রাজধানীর তেজগাঁও থানার অন্তর্গত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল অবৈধ টাকিলা মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদ পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হয়। লাইসেন্সবিহীন বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় এই মাদক মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা, সিআইডি উপপরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত ২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে এই মামলায় মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ নিয়ে ঈদে আসছেন নিশো: প্রথম পোস্টারেই দর্শকের উন্মাদনা

বিসিবি পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের মদ মামলার রায় ৯ মার্চ

আপডেট সময় : ০২:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬