ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নিজের ছবি সম্বলিত ব্যানার-বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর; ভিআইপি প্রটোকল কমায় গতিশীল রাজধানী

নিজস্ব ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের একটি ব্যানার দেখে তাৎক্ষণিক তা সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। একইদিনে ভিআইপি প্রটোকল কমানোর ফলে রাজধানীর সড়কে যান চলাচলের গতি বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নিজেই তার ছবি সম্বলিত ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটি তৎক্ষণাৎ অপসারণ করা হয়।

মঙ্গলবার দিনের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে তার কার্যালয়ে আসেন। সেখানে তিনি কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসাথে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

যান চলাচলে গতি বৃদ্ধি:
রাজধানীর ট্রাফিক সিগন্যাল মেনে চলায় সড়কে যান চলাচলের গতি বেড়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রুমন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি-প্রকৃতি কেমন, সে সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা পায়ে হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পর থেকে ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী এই প্রতিবেদনটি দেখেছেন।

মোটা চালের মূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশ:
এদিকে, মোটা চালের মূল্য বৃদ্ধির খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব জানান, গত সোমবার (গতকাল) প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের খুচরা বাজারে মূল্য বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন, যার ইতিবাচক প্রভাব বাজারে দৃশ্যমান হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা: রেমিট্যান্স পাঠালেই দেড় ভরি স্বর্ণের হার জেতার সুযোগ

নিজের ছবি সম্বলিত ব্যানার-বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর; ভিআইপি প্রটোকল কমায় গতিশীল রাজধানী

আপডেট সময় : ০২:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬