ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

গাইবান্ধার সাঘাটায় মাদক সেবনকালে কুখ্যাত জাহাঙ্গীর গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদক সেবনরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত আট থেকে দশটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর এবং বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দুপুরে বোনারপাড়া এলাকার শিমুল তাইড় (কুলিপট্টি) গ্রামে অভিযান চালায়। মৃত মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। মাদক সেবন ও বিক্রির প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোনারপাড়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। স্থানীয় বাসিন্দা রাশেদুন নবী, সুজন মিয়া, আব্দুর রহমানসহ অনেকেই জানান, নানাভাবে চেষ্টা করেও মাদক কারবারিদের দমন করা সম্ভব হচ্ছিল না। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বিষয়টি একাধিকবার উত্থাপন করা হলে প্রশাসনের নজরে আসে। জাহাঙ্গীরের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা থাকায় এলাকাবাসী তাকে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবেই চিনতেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর বলেন, “অভিযুক্ত জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ ছিল। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।” তিনি আরও যোগ করেন, মাদক সেবন ও বিক্রয়ের যে কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা: রেমিট্যান্স পাঠালেই দেড় ভরি স্বর্ণের হার জেতার সুযোগ

গাইবান্ধার সাঘাটায় মাদক সেবনকালে কুখ্যাত জাহাঙ্গীর গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০২:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬