ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানী আবারো ‘জিয়ানগর’ নামে

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ রাখা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে রাজনৈতিক বিতর্কের মুখে নাম পরিবর্তনের দীর্ঘ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো পিরোজপুরের এই জনপদে।

জানা গেছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম বৈঠকে জনস্বার্থে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ঐতিহাসিক প্রেক্ষাপাপট অনুসারে, ১৯৭৬ সালে পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮.৬৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ইন্দুরকানী থানা গঠিত হয়েছিল। এরপর ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে এই উপজেলার নামকরণ করেন ‘জিয়ানগর’। সেসময় দেলোয়ার হোসাইন সাঈদী এই এলাকার সংসদ সদস্য ছিলেন।

তবে, ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় একটি পুনর্বিবেচনার মাধ্যমে উপজেলার নাম আবার পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ রাখা হয়। দীর্ঘ আট বছর পর এবার সেই নাম আবারো ফিরে এলো ‘জিয়ানগর’ হিসেবে।

পুনরায় ‘জিয়ানগর’ নাম ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ। তিনি বলেন, “দলের নেতাকর্মীসহ আমরা পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় আনন্দিত। আমাদের বিশ্বাস, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশেই নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছিল।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা: রেমিট্যান্স পাঠালেই দেড় ভরি স্বর্ণের হার জেতার সুযোগ

পিরোজপুরের ইন্দুরকানী আবারো ‘জিয়ানগর’ নামে

আপডেট সময় : ০২:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬