মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করতে ঢাকায় আন্তর্জাতিক সামিট শুরু

ডায়াবেটিস প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের ভূমিকা নিশ্চিত করতে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল প্রিভেনশন সামিট’। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হবে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেবেন।

এই সামিটে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) প্রেসিডেন্ট পিটার শোয়ার্জ, ওআইসি’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আফতাব আহমাদ খোখার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিসহ জাইকা ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সম্মেলনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সামাজিক ও ধর্মীয় সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরবেন। দুই দিনের এই সামিট শেষে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখান থেকে ‘ঢাকা ঘোষণা’র মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে নতুন বৈশ্বিক দিকনির্দেশনা ও কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করতে ঢাকায় আন্তর্জাতিক সামিট শুরু

আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬