মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

‘জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ’: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী পুঞ্জীভূত ক্ষোভের এক ঐতিহাসিক বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতোই জুলাইয়ের গণবিপ্লব আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক। তিনি উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে পরবর্তী ১৫ বছর তৎকালীন ফ্যাসিস্ট সরকারের অবর্ণনীয় নির্যাতন, গুম, হত্যা, লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচারের ফলে জনগণের মনে যে ক্ষোভ জমা হয়েছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছে ২০২৪-এর জুলাইয়ে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের ছাত্র-জনতা যেভাবে রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের প্রতিরোধ গড়ে তুলেছিল, তা বিশ্ব ইতিহাসে এক বিরল ঘটনা। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের এই মহান আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বর্তমান নির্বাচিত সরকার একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়ে তুলতে বদ্ধপরিকর এবং সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করাই এই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।

ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে মন্ত্রী বলেন, স্বৈরাচারী শক্তির পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় রয়েছে। তারা বিদেশি অপশক্তির সহায়তায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত। এই স্বাধীনতা রক্ষা করতে এবং দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বিগত সরকারের আমলের অপশাসনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তৎকালীন বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল, তার চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল জুলাইয়ের দিনগুলোতে। এমনকি হেলিকপ্টার থেকে শিশুদের ওপর হামলার মতো বর্বরোচিত ঘটনার মাধ্যমেও ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা হয়েছিল, যা ইতিহাসে নজিরবিহীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির নদীগুলো শুকিয়ে যাচ্ছে: পানির স্তর নেমেছে রেকর্ড তলানিতে

‘জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ’: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬