মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষের ওপর হামলা: শিক্ষক পরিষদের তীব্র নিন্দা ও তিন দফা দাবি

রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়ায়দুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদ। গত ৪ আগস্ট ২০২৬ তারিখে ক্যাম্পাস প্রাঙ্গণে এই সহিংস ঘটনা ঘটে, যাতে অধ্যক্ষ গুরুতর আহত হন।

মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর এ ধরনের হামলা কেবল ব্যক্তিগত আঘাত নয়, বরং এটি শিক্ষার সুস্থ পরিবেশ ও আইনের শাসনের ওপর চরম আঘাত। হামলায় উপাধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারীও লাঞ্ছিত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক পরিষদ তিন দফা দাবি পেশ করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে—হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। শিক্ষক নেতারা অবিলম্বে এই দাবি বাস্তবায়নে বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ’: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষের ওপর হামলা: শিক্ষক পরিষদের তীব্র নিন্দা ও তিন দফা দাবি

আপডেট সময় : ০৬:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬