মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

‘জুলাইয়ের পক্ষে আপসহীন অবস্থান’: আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ উন্মোচন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক রচিত নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটি উন্মোচন করা হয়।

এই গ্রন্থে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, গণভোট, সংবিধান সংস্কার, ইসলামপন্থীদের ভূমিকা এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক সভাপতিত্ব করেন। এ সময় বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ মাওলানা মনজুর আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আল্লামা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, “আমরা কেন জুলাইয়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো, সেটাই এই বইয়ে তুলে ধরা হয়েছে। জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন এবং এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই।” তিনি আরও অভিযোগ করেন যে, কওমি আলেম সমাজের অবদানকে দুর্বল করার অপচেষ্টা চলছে এবং বিগত নির্বাচনে বিএনপির সাথে জোট না হওয়ার অন্যতম কারণ ছিল জুলাইয়ের প্রতি তাদের ভিন্ন অবস্থান।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, এমনকি জুলাই জাদুঘরের উদ্বোধনও বিতর্কিত। তাই জুলাইকে যে যার দৃষ্টিকোণ থেকে লিপিবদ্ধ করা জরুরি। মুসা আল হাফিজ মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লিখিত বইগুলোর মধ্যে এটি প্রথম সারিতে থাকবে এবং জুলাইয়ের সব পক্ষেরই এটিকে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গ্রহণ করা উচিত।

মাওলানা আল আবিদ শাকেরের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির নদীগুলো শুকিয়ে যাচ্ছে: পানির স্তর নেমেছে রেকর্ড তলানিতে

‘জুলাইয়ের পক্ষে আপসহীন অবস্থান’: আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ উন্মোচন

আপডেট সময় : ০৮:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬