মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সাগরে নতুন লঘুচাপের পূর্বাভাস: দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া একটি লঘুচাপের প্রভাবে আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ আগস্ট নাগাদ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে শুক্রবার থেকে ৯ আগস্ট পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। এরপর ১০ ও ১১ আগস্ট থেকে বৃষ্টিপাত পুনরায় বাড়তে শুরু করবে এবং লঘুচাপের প্রভাবে তা দেশজুড়ে ছড়িয়ে পড়বে। মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে।

এদিকে, মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া নেত্রকোনা, হাতিয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

সাগরে নতুন লঘুচাপের পূর্বাভাস: দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ০৯:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬