মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

সত্যনিষ্ঠ ও আদর্শ সাংবাদিকতার স্লোগান নিয়ে পথচলার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী মডেল প্রেসক্লাব। এই উপলক্ষে গত ১ মার্চ শুক্রবার শহীদ লুৎফর রহমান মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সহসভাপতি মমিনুল ইসলাম। সংগঠনটির এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

আপডেট সময় : ১১:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬