ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রংপুরে ক্যাবল অফিসে যুবদল নেতাদের হামলা, ম্যানেজারকে মারধর ও জিএমকে হত্যার হুমকি; ২ নেতা বহিষ্কার

রংপুর মহানগরীতে ডিস বিতরণ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ক্যাবল ওয়ান নামের একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, ম্যানেজারকে মারধর এবং প্রতিষ্ঠানটির জিএমকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দিয়েছে জেলা যুবদলের দুই নেতা। রবিবার সন্ধ্যায় নগরীর প্রেসক্লাব সংলগ্ন ক্যাবল ওয়ান কার্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল।

বহিষ্কৃত দুজন হলেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু এবং সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। রবিবার রাত ১১টার দিকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই নগরীর ২৪ নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার ক্যাবল ওয়ানের ফিড মালিককে বাদ দিয়ে গালিব নামের এক ব্যক্তিকে ওই ফিডের দায়িত্ব দেওয়ার জন্য কেবল ওয়ান কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি গালিব ও তার বাহিনী কামালকাছনা এলাকার ডিসের লাইন কেটে দেয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ফিড মালিক গত ২৮ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলনও করেন।

কেবল ওয়ান সূত্র জানায়, এসব ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় তামজিদুর রশিদ গালিব ও আকিবুল ইসলাম মনু তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাবল ওয়ান অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসের ল্যাপটপসহ প্রয়োজনীয় ডিসের সরঞ্জামাদি ভাঙচুর করে। হামলকারীরা কেবল ওয়ানের ম্যানেজার পরাগকে ব্যাপক মারধর করে এবং সোমবারের মধ্যে ফিড মালিক পরিবর্তন না করলে প্রতিষ্ঠানটির জিএম কাফিকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেয়।

এই ঘটনার পর থেকে কেবল ওয়ান অফিসটি তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে পালিয়ে গেছেন। খবর পেয়ে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যুবদলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, আকিবুল রহমান মনু ও তামজিদুর রশীদ গালিব দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের সঙ্গে জড়িত। তাই তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না বলেও উল্লেখ করা হয়। একইসাথে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তাপ্রধান

রংপুরে ক্যাবল অফিসে যুবদল নেতাদের হামলা, ম্যানেজারকে মারধর ও জিএমকে হত্যার হুমকি; ২ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬