ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, নারী সদস্যসহ আহত ৭

গাজীপুরের শ্রীপুরে একটি অপহরণ মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টায় স্বজন ও স্থানীয়দের হামলায় এক নারী সদস্যসহ পুলিশের অন্তত সাতজন সদস্য আহত হয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিলকে (২২) গ্রেপ্তার করতে টাঙ্গাইল থেকে পুলিশের ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। স্থানীয় শ্রীপুর থানা পুলিশের সহায়তায় নিজমাওনা গ্রামে অভিযান চালিয়ে ওই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।

তবে বিপত্তি ঘটে আসামিদের থানায় নিয়ে যাওয়ার সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারকৃতদের হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তাদের স্বজনরা পরিকল্পিতভাবে ‘ভুয়া পুলিশ’ ও ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এতে বিভ্রান্ত হয়ে আশপাশের উত্তেজিত জনতা পুলিশের গাড়ির গতিরোধ করে এবং অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এই হামলায় টাঙ্গাইল ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ কনস্টেবল জাকির হোসেন, বাচ্চু মিয়া, কামরুল হাসান, ফাতেমা আক্তার, মোজাম্মেল হোসেন ও হাসানুর রহমান আহত হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফজলুল হক সুমন জানান, আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা রাতেই হাসপাতাল ত্যাগ করেছেন।

ঘটনার পর মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে মূল দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তাদের স্বজনদের উসকানিতে এই হামলার ঘটনা ঘটে, যাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তাপ্রধান

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, নারী সদস্যসহ আহত ৭

আপডেট সময় : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬