ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান বাংলাদেশে গণতন্ত্র পুনরায় সুসংহত হয়েছে তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। তিনি উল্লেখ করেন, অতীতে যেমন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপি জয়লাভ করেছিল, তেমনি বর্তমান প্রেক্ষাপটেও তারেক রহমানের নেতৃত্বে দলটি সেই সাফল্যের ধারা বজায় রেখেছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি নতুন ও সমৃদ্ধ নরসিংদী গড়ে তোলা হবে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আ. সাত্তারের সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দীন বকুল, সাবেক সংসদ সদস্য মনজুর এলাহী এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোকসানা খন্দকার।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: ড. মঈন খান

আপডেট সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬