ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ

সিলেট নগরীতে অভিযান চালিয়ে একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে সক্রিয় থেকে সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইমন আহমদ (পিতা: মৃত ছাত্তার, মাতা: স্বপনা বেগম), শ্রীমঙ্গলের ইমন (১৮) (পিতা: মালেক মিয়া, মাতা: রুমি বেগম), দক্ষিণ সুনামগঞ্জের শাহান আহমদ (১৮) (পিতা: লাল মিয়া, মাতা: শেবারুন বেগম), সিলেট এয়ারপোর্ট থানার ইয়াসিন (১৮) (পিতা: মৃত আসুল আলম, মাতা: জোৎন্সা বেগম), মৌলভীবাজারের রাজনগর উপজেলার রুবেল (২১) (পিতা: মৃত ইব্রাহীম, মাতা: হাজেরা বেগম), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হৃদয় আহমদ (১৮) (পিতা: আসাদ মিয়া, মাতা: রাহেলা বেগম) এবং সিলেট নগরীর জল্লার পাড়ের শওকত মিয়া (৩০) (পিতা: লিয়াকত, মাতা: মোছা. সালমা বেগম)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদেরও ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

ব্যাখ্যা:

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ১০:০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬