ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় এক আমেরিকান নাগরিকের উপর হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আকরাম হোসেন নামে এক ব্যক্তি স্থানীয় এক বিএনপি নেতার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে রোববার বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী আকরাম হোসেন জানিয়েছেন, তিনি আমেরিকান পাসপোর্টধারী নাগরিক এবং পারিবারিক প্রয়োজনে বর্তমানে নিজ গ্রামের বাড়ি ভোগড়ায় অবস্থান করছেন। ভোগড়া এলাকায় তার নিজস্ব আবাসন ভবন ও কিছু দোকান রয়েছে, যা তিনি ভাড়া দিয়েছেন।

তিনি আরও জানান, কয়েক বছর পূর্বে তিনিসহ কয়েকজন মিলে বাড়ির জন্য বিদ্যুৎ সংযোগ নিতে প্রায় পৌনে দুই লাখ টাকা ব্যয়ে একটি ট্রান্সফরমার কেনেন। গত ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে, একই এলাকার বাসিন্দা আজহারুল ইসলাম ওরফে আজাদ (স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে) ও তার সহযোগী ফাইজুল ইসলাম এবং রোকন তাদের নবনির্মিত টিনশেড ভাড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে আসেন। অভিযোগ, তারা আকরাম হোসেনের কেনা ট্রান্সফরমারটি ব্যবহার করে সংযোগ নিতে চেষ্টা করছিলেন।

এ সময় বিষয়টি জানতে চাইলে আজহারুল ইসলাম আজাদ, ফাইজুল ইসলাম ও রোকন আকরাম হোসেনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আকরাম হোসেন যখন তার বড় ভাইকে ফোনে বিষয়টি জানাতে যান, তখন অভিযুক্তরা তার ওপর চড়াও হন এবং পুনরায় গালিগালাজ ও হামলার ঘটনা ঘটান। এরপর তারা আকরাম হোসেনের দোকানগুলো একে একে বন্ধ করে দিতে শুরু করেন এবং বিদ্যুৎ সংযোগে বাধা দিলে তাকে খুন-জখমের হুমকি দেন। উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের হাত থেকে আকরাম হোসেনকে উদ্ধার করেন। ঘটনার কিছু অংশ স্থানীয়রা ভিডিও করে ভুক্তভোগীকে সরবরাহ করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত আজহারুল ইসলামের বাবা গিয়াস উদ্দিন স্থানীয় বিএনপি নেতা হওয়ায় তার প্রভাব খাটিয়ে তার ছেলেরা এলাকায় নানা অপকর্ম করে আসছে। নতুন বাড়ি নির্মাণ বা রাস্তার পাশে ইট-বালি নামানোর ক্ষেত্রে তাদের মোটা অঙ্কের চাঁদা দিতে হয় অথবা পুরো নির্মাণ কাজের দায়িত্ব তাদের দিতে চাপ সৃষ্টি করা হয়। এতে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের কাজে বাধা দিলে বা তাদের অন্যায়ের প্রতিবাদ করলে, প্রতিবাদকারীকে আওয়ামী লীগের লোক দেখিয়ে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এই পরিস্থিতিতে আকরাম হোসেন নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি পুলিশের কাছে তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন।

এদিকে, আজহারুল ইসলাম আজাদ আমেরিকান নাগরিকের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তবে, হামলার ঘটনার ভিডিওতে তার ছবি থাকার বিষয়টি জানানো হলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগী রোববার একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্তপূর্বক আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

আপডেট সময় : ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬