ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে চাকরির সুযোগ, আবেদন ২৬ মার্চ পর্যন্ত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাবিপ্রবি) বিভিন্ন গ্রেডের ১১টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা তৃতীয় থেকে ২০তম গ্রেডের উচ্চপদস্থ প্রশাসনিক, কারিগরি ও সহায়ক বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাচ্ছেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ২৬ মার্চ, ২০২৬।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭টি ক্যাটাগরিতে মোট ১১টি পদে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রার (১টি), অর্থ ও হিসাব পরিচালক (১টি), পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (১টি), উপাচার্যের একান্ত সচিব (সহকারী রেজিস্ট্রার সমমান) (১টি), ল্যাব অ্যাসিস্ট্যান্ট (২টি), গাড়িচালক (১টি) এবং অফিস সহায়ক (৪টি)।

রেজিস্ট্রার, অর্থ ও হিসাব পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের পদগুলো গ্রেড-৩ ভুক্ত। উপাচার্যের একান্ত সচিব (সহকারী রেজিস্ট্রার) পদটি গ্রেড-৭ ভুক্ত। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদটি গ্রেড-১৩, গাড়িচালক গ্রেড-১৬ এবং অফিস সহায়ক গ্রেড-২০ ভুক্ত। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে পদার্থ বিজ্ঞান ল্যাব ও রসায়ন ল্যাবে একজন করে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক পদে অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ব্যবসায় প্রশাসন বিভাগে একজন করে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে প্রয়োজনীয় সব কাগজপত্রের স্ক্যান কপি এবং আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস: হোল্ডিং নং: ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০’ ঠিকানায় প্রেরণ করতে হবে। ১ থেকে ৪ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ৫ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদন ফি:
আবেদন ফি হিসেবে ১ থেকে ৪ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর ক্রমিকের পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে। তবে, অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব গ্রেডের ক্ষেত্রেই আবেদন ফি ৫০ টাকা (সার্ভিস চার্জ ব্যতীত) নির্ধারণ করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ মার্চ, ২০২৬। আর সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২ এপ্রিল, ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা: আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে চাকরির সুযোগ, আবেদন ২৬ মার্চ পর্যন্ত

আপডেট সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬