ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

‘আংকেল আপনি রোজা রাখেন?’ শিশুর প্রশ্নে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল উত্তর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বনানীতে জুমার নামাজ শেষে একদল শিশুর সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার নৌ-বাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার সময় শিশুদের সঙ্গে এই কুশল বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এদিন প্রধানমন্ত্রী নৌ-বাহিনী সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই সময়ে মসজিদের নির্ধারিত মহিলা অংশে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান।

নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত একদল শিশু-কিশোর প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রধানমন্ত্রীও অত্যন্ত স্নেহভরে তাদের কাছে এগিয়ে যান এবং প্রত্যেকের খোঁজ-খবর নেন। এ সময় এক শিশু অত্যন্ত সরলভাবে তাকে প্রশ্ন করে, “আংকেল, আপনি কি রোজা রাখেন?” শিশুর এমন প্রশ্নে প্রধানমন্ত্রী হেসে ওঠেন এবং তার হাত ধরে উত্তর দেন, “আমি! আমি তো রোজা রাখি।”

এরপর প্রধানমন্ত্রী একে একে শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন এবং তাদের কাছে জানতে চান তারা রোজা রাখছে কি না। উপস্থিত সকল শিশু সমস্বরে জানায় যে তারাও রোজা রাখছে। এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে জানায়, আজকের দিনটি বাদে সে এ পর্যন্ত সব রোজা রেখেছে। প্রধানমন্ত্রী তখন পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দেন। অন্য এক শিশু গর্বের সাথে জানায় যে সে প্রতিটি রোজা পালন করেছে, যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে ‘ভেরি গুড’ বলে উৎসাহিত করেন।

কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান মসজিদ থেকে বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নেন। বিদায়লগ্নে তিনি শিশুদের উদ্দেশ্যে ‘আল্লাহ হাফেজ’ বললে শিশুরাও সমস্বরে তাকে বিদায় জানায় এবং তাদের জন্য দোয়া করার অনুরোধ করে। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সহজ ও সাবলীল মেলামেশা সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাক-আফগান উত্তেজনা: আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

‘আংকেল আপনি রোজা রাখেন?’ শিশুর প্রশ্নে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল উত্তর

আপডেট সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬