ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের পথে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল স্থানীয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমি আজ এই অবস্থানে। আমি আপনাদের কাছে ঋণী। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি জানান, জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। এছাড়া জেলার অর্থনৈতিক উন্নয়নে ইপিজেড প্রতিষ্ঠা এবং বন্ধ থাকা বিমানবন্দর পুনরায় চালুর কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষকদের কল্যাণে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। তিনি আরও বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জনকল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। মহান আল্লাহ আমাদের সেই শক্তি দান করুন।

ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. শহীদউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া ইফতার মাহফিলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাক-আফগান উত্তেজনা: আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬