ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

তুলা উন্নয়ন বোর্ডে ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের কৃষি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্বখাতভুক্ত বিভিন্ন গ্রেডের মোট ৩৪টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ট্রাক/ট্রাক্টর চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, ক্যাশিয়ার, জিপ মেকানিক, স্টোরকিপার কাম ক্যাশিয়ার, জিপ/পিকআপ–চালক এবং অফিস সহায়ক পদগুলো উল্লেখযোগ্য।

পদের বিবরণ ও বেতন স্কেল:
উচ্চমান সহকারী: পদসংখ্যা ০৩টি, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ০৩টি, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
ট্রাক/ট্রাক্টর চালক: পদসংখ্যা ০১টি, বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ০৬টি, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
হিসাব সহকারী: পদসংখ্যা ০১টি, বেতন স্কেল ৯৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
ক্যাশিয়ার: পদসংখ্যা ০৩টি, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
জিপ মেকানিক: পদসংখ্যা ০২টি, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
স্টোরকিপার কাম ক্যাশিয়ার: পদসংখ্যা ০১টি, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
জিপ/পিকআপ–চালক: পদসংখ্যা ০১টি, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
অফিস সহায়ক: পদসংখ্যা ১৩টি, বেতন স্কেল ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০)।

বয়সসীমা:
২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, ১, ২ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের তুলা উন্নয়ন বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া এবং ফরম পূরণের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি:
১ থেকে ৯ নম্বর গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা প্রদান করতে হবে।
১০ নম্বর গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য ৫০ টাকা পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি, বিকাল ৫:০০টা। উল্লিখিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

তুলা উন্নয়ন বোর্ডে ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬