বাংলাদেশ পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা ৩১ মার্চ পর্যন্ত চলবে।
এর আগে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং পুলিশের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের একটি বড় প্রকল্পের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান প্রেক্ষাপটে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। প্রয়োজনীয় অর্থ ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে অনুমোদন পাওয়ার পরপরই নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মান অনুযায়ী হতে হবে।
দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।
আগ্রহী প্রার্থীরা পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























