ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দেশের মাথাপিছু আয় $২৭৬৯: এক বছরে বাড়ল ১ শতাংশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে, যা অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩১ ডলার। স্থানীয় মুদ্রায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য এই আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) ৩ লাখ ৪ হাজার ১০২ টাকার তুলনায় প্রায় ৩০ হাজার ৪১০ টাকা বেশি।

একই সময়ে দেশের অর্থনীতির আকারও বেড়েছে। আগের ৪৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন ডলারে। যদিও এটি প্রাথমিক প্রাক্কলন ৪৬২ বিলিয়ন ডলারের চেয়ে কিছুটা কম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

দেশের মাথাপিছু আয় $২৭৬৯: এক বছরে বাড়ল ১ শতাংশ

আপডেট সময় : ১০:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬