ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আমদানিকৃত উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকেলে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি বিশেষ টিম বিমানবন্দরে অভিযান চালায়। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো অবস্থায় ২১টি পলি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে ২/৩ দিন অবস্থান করে তার ভারতে ফেরার পরিকল্পনা ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডিএনসি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০১:৫৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬