ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) প্রধান তোয়ান ম্রাত নাইং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মিয়ানমারের এই প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীকে এমন শুভেচ্ছা বার্তা পাঠানোর ঘটনা এটিই প্রথম।

ইউনাইটেড লিগ অব আরাকানের (ইউএলএ) চেয়ারম্যান ম্রাত নাইং তার বার্তায় পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন, “আমরা আশা করি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণের পর আপনি প্রায়োগিক, টেকসই ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ অব্যাহত রাখবেন।” তিনি আরও উল্লেখ করেন, “আমাদের বর্তমান সদ্ভাবের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও আরাকানের মধ্যে নতুন ধরনের বন্ধুত্ব গড়ার সুযোগ আমাদের সামনে রয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ থান শোয়ে অভিনন্দন জানিয়েছিলেন খলিলুর রহমানকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর পরপরই আরাকান আর্মির প্রধানের এই শুভেচ্ছা বার্তা আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

আপডেট সময় : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬